ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২৩ বিকাল ৫:৪৪

২৯ শে মার্চ চুয়াডাঙ্গা দামুড়হুদায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায়, রিসো চুয়াডাঙ্গার উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলে কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ) এর আওতায় গভীর নলকূপ, সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প মালিক, ইউনিয়ন কৃষক জোটের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ম্যানেজার গণের সাথে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ,রিসো চুয়াডাঙ্গার কর্মকর্তা বৃন্দ ও সাধারণ কৃষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা তিনি বলেন আমাদের এই দেশটা কৃষি প্রধান দেশ কৃষকরায় আমাদের খাদ্য জোগানদাতা, সুতরাং আমি এবং আমার উপজেলা প্রশাসন সব সময় কৃষকদের পাশে থাকবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাজান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, বিএডিসি ক্ষুদ্র ছেচ প্রকল্প অফিসার দিদার - ই- খোদা, উপজেলা উপসহকারী কর্মকর্তা জালাল আহমেদ, মেহেদী হাসান, রিসোর প্রোগ্রাম অফিসার আদিল হোসেন, মনিটারিং ও ডকুমেন্টসন অফিসার দারুল ইসলাম, উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম সহ ইউনিয়ন কৃষক জোটের সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী অফিসার মশিউর রহমান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির