ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইবিতে ছাত্রী নির্যাতনে তিন অভিযুক্তের কারণ দর্শানোর সময় বৃদ্ধি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৯-৩-২০২৩ বিকাল ৫:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ ছাত্রীকে গত ৪ঠা মার্চ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সাত কার্যদিবসের মধ্যে তাদেরকে নোটিশের জবাব দিতে বলে কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান শোকজের জবাব দিলেও ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার উর্মী ও ইসরাত জাহান মীম নির্দিষ্ট সময়ে জবাব দেননি। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে শোকজের জবাব দেয়ার সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। আগামী ৫ এপ্রিলের মধ্যে তাদেরকে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে শোকজের জবাবদানের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না বলেও জানা গেছে।

বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে চূড়ান্ত বহিষ্কারের বিষয় জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, যদি কোনো আইন-কানুন বা ফাক ফোকড় থাকে আমরা টোটালি বিচার বিশ্লেষণ করে দেখবো। এছাড়া কোর্টের অবজারভেশনসহ বিভিন্ন বিষয় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। আইনগত ভাবে যেটা প্রাপ্য তারা সেটাই পাবে।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নবীন ছাত্রী ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ তার সহযোগীরা। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া, হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।

তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়ায় ১লা মার্চ ওই পাঁচ ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বহিষ্কার ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। পরে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড