ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যৌতুকের দাবিতে মাদকাশাক্ত স্বামীর পিটুনিতে গুরুত্বর আহত স্ত্রী


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ বিকাল ৫:৫০
যৌতুকের দাবিতে মাদকাশাক্ত স্বামীর পিটুনিতে গুরুত্বর আহত স্ত্রী, ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নারীর সারা শরীরে এবং হাতে পায়ে আঘাতের চিহ্ন। পিটুনির আঘাতে চোখের নিচে এবং হাতে পায়ে সহ সারা শরীরে রক্ত জমাট বেধে আছে। হাসপাতালে চিকিৎসাধীন এই নারীর নাম বৃষ্টি আক্তার (২০)। বৃষ্টি আক্তার ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের মেয়ে।  জানা গেছে, দেড় বছর আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামের সুলতান মাতুব্বরের বেকার ছেলে মাহাতাব মাতুব্বরের (২২) সঙ্গে বিয়ে হয় বৃষ্টি আক্তারের।
 
বৃষ্টি আক্তার সাংবাদিকদের বলেন,  আমার স্বামী ও শ্বশুর এবং শাশুড়ীসহ তাদের পরিবারের সবাই বিয়ের পর থেকেই আমাকে যৌতুকের দাবীতে চাপ দিতে থাকে। সংসারের সুখের কথা চিন্তা করে বেশ কয়েকবার আমার বাবার বাড়ী থেকে টাকা ও সোনার গহনা এনে আমার স্বামী ও শ্বশুরকে দিয়েছি। কিন্তু তার পরেও আমার সংসারে সুখ আসেনি। বাবার বাড়ী থেকে আমাকে আরো বেশি টাকা এনে দিতে চাপ দিতে শুরু করে। আমার স্বামী ও শাশুড়ী যৌতুকের দাবিতে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আমি সব মুখ বুজে সহ্য করার চেষ্টা করেছি। আমার স্বামী প্রায় সময় গাজা ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে ঘরে প্রবেশ করেই আমাকে শারীরিক নির্যাতন করেছে। গত সোম ও মঙ্গলবার আমার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকেরা আমাকে পিটিয়ে, গুরুত্বর আহত করে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করে। এসময় ট্রিপল নাইনে ফোন দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে। পরে আমার বাবা মা আমাকে আহত অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আমার উপর অমানসিক নির্যাতনের বিচার চাই।
 
মাহাতাবের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে মোবাইল ফোনে এ ব্যাপারে মাহাতাবের মা সীমা বেগম বলেন, আমার একমাত্র ছেলে মাহাতাব ফরিদপুরে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে। সে খুবই ভালো ছেলে। মাহাতাব ও আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার