জনগণের কল্যাণে মহিউদ্দিন চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ : হেলাল আকবর চৌধুরী
করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী জনগণের দরদ বুঝতেন। মানুষের প্রয়োজন নিয়েই মহিউদ্দীন চৌধুরীকে ভাবত। মানুষের প্রয়োজনে তিনি সারাটি জীবন নিজেকে উজাড় করে দিয়েছেন। জনগণের কল্যাণে তিন ছিলেন নিবেদিত প্রাণ। রমজান মাস আসলেই তিনি হাজার হাজার মানুষকে ইফতার করাতেন। আমি মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী হিসাবে তার আদর্শ বাস্তবায়নে প্রতি বছর পথচারী, অসহায় গরীব দুঃস্হদেরকে ইফতার করানোর চেষ্টা করি।
গত বুধবার (২৯ মার্চ) বিকেলে ৫ নগরীর বিভিন্ন স্হানে নিজ উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন প্রতিবছরের ন্যায় এইবারেও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশন পক্ষ থেকে নেওয়া হয়েছে মাস ব্যাপী ইফতার বিতরণের আয়োজন। আর এই আয়োজনে আমি হেলাল আকবর চৌধুরী বাবর আপনাদের পাশে আছি সবসময়।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মো ওমর ফারুক, মোরশেদুল আলম, রফিকুল আলম বাপ্পী, হোসেন আহমেদ রুবেল, মো. কামরুল হাসান, আবু তাহের রানা, মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, জুবায়ের আলম আশিক, মোহাম্মদ রুবেল, মো. ইসমাইল সাকিব, জাহিদ হাসান সাইমুন, মোহাম্মদ তামিম, ইমরান আহমেদ ইমু প্রমুখ।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Link Copied