ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে অবাধে নিধন হচ্ছে দেশি প্রজাতির পাঙ্গাশের পোনা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ১:৫

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মানদীতে অবাধে নিধন হচ্ছে দেশী পাঙ্গাশের পোনা, আঞ্চলিক ভাষায় পাঙ্গাশের গেরা বলে পরিচিত। সরেজমিনে দেখা যায়, পাবনা থেকে আসা অনেক জেলে বরশি দিয়ে পদ্মার বিভিন্ন পয়েন্টে যেমন বাহাদুরপুর,কাঞ্চনপুর,আন্ধারমানিক,ধুলশুরা এলাকায় বরশি দিয়ে অবাধে নিধন করছে জেলেরা। আর এই সব দেশি প্রজাতির পাঙ্গাশের পোনা প্রকাশ্যেই বিক্রয় হচ্ছে উপজেলার বাহাদুরপুর,আন্ধারমানিক,ধুলশুরা আড়তে।

স্থানীয় কয়েকজন জেলের সাথে কথা বলে জানা যায়, দেশি প্রজাতির এসব পাঙ্গাশের পোনা যদি এভাবে প্রতিদিন মেরে বিক্রয় করা হয়, তবে একটা সময় দেশি প্রজাতির মাছগুলো বিলুপ্ত হবে, আর প্রশাসনের ঢিলেঢালা অভিযানের কারণেই এই সুযোগ হাতিয়ে নিচ্ছে জেলেরা। পাবনার এক জেলে পাঙ্গাশের পোনা বিক্রি করতে ভোরবেলা আন্ধামানিক আড়তে আসা আমিরুল বলেন, পদ্মায় আমরা এই পোনা মারি, এতে দাম ভালই পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্ধারমানিক বাজারে আরেক মাছ ব্যবসায়ী জানান, আমরা আড়ৎ থেকে এসব কিনে এনে বিক্রি করি। আমাদের কি দোষ? নাম প্রকাশে অনিচ্ছুক আন্ধামানিক ট্রলার ঘাটের এক চালক জানান- আজ সকালেও আন্ধামানিক ঘাটে এসব পাঙ্গাশের পোনা কেজিতে এবং ডাকে বিক্রয় হলো। কেউ তো কিছু বললো না।

উপজেলা মৎস্য অফিসার মোঃ ফরমান আলী সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান- পাঙ্গাশের পোনা উপজেলার বিভিন্ন আড়তে,বাজারে বিক্রয় হচ্ছে শুনেছি, ইউএনও মহোদয়কে এ বিষয়ে অবগত করেছি। আমরা দ্রতই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এমএসএম / এমএসএম

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি