ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে এক দিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৬


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৩:৩৩

টাঙ্গাইল জেলায় ‍এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ‍এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। নতুন করে জেলায় ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৯২৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৭ দশমিক ৭০ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৯ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৯ জন। সর্বমোট মারা গেছেন ২০৫ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১১০ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬৫ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৭ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৫৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান ২৭ জুলাই মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত