মানিকগঞ্জে ‘ম্যাডাম’ না বলায় ক্ষেপে গেলেন নারী চিকিৎসক
মানিকগঞ্জের সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ‘ইনজুরি সার্টিফিকেটে' ভুল তথ্য দেওয়ার অভিযোগের ঘটনায় নিরুপমা পাল নামে এক নারী চিকিৎসকের বক্তব্য নেওয়ার সময় তাকে 'ম্যাডাম' না বলে আপা বলায় সাংবাদিকদের উপর ক্ষেপে গেলেন ওই নারী চিকিৎসক।
ওই নারী চিকিৎসক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায়, ওই নারী চিকিৎসকের সাক্ষাৎকার নিচ্ছিলেন স্থানীয় সাংবাদিকরা। তারা ওই চিকিৎসককে প্রশ্ন করেন- ‘আপা আপনার নাম কি?’ এ সময় চিকিৎসক নিরুপমা পাল রেগে গিয়ে বলেন, ‘আমাকে ‘আপা’ বলছেন কেন?’ এ সময় আরেকজন প্রশ্ন করেন, ‘তাহলে আপনাকে কি ‘ম্যাডাম’ বলতে হবে?’ তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন- ‘হ্যাঁ অবশ্যই আমাকে ম্যাডাম বলতে হবে’।
জানা যায়, সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ‘ইনজুরি সার্টিফিকেটে’ ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী তার বক্তব্য নিতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী এ ঘটনার ভিডিওটি আপলোড করেন। যা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
চিকিৎসক নিরুপমা পালের স্বামী ডা. পার্থ বলেন, ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এটি সাংবাদিকদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ছিলো। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ