মাদারীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১
মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লেগে মুমিনুর রহমান (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় শাহাদাত নামের আরো একজন আহত হয়েছে । নিহত মুমিনুর রহমান শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজদ্দিন আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুমিনুর ও তার ভাগ্নে শাহাদাত প্রাইভেটকারে চড়ে বৃহস্পতিবার মাদারীপুর থেকে শিবচরের দিকে আসছিল। বিকেলের দিকে তাদের গাড়িটি শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের উত্তর বহেরাতলার সাহেবের হাট এলাকায় আসলে গাড়িটির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুরকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত শাহাদাত হোসেনকে ঢাকায় প্রেরন করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, মমিনুর একটি ট্রাভেল এজেন্সির মালিক। ওই এজেন্সির মাধ্যমে সৌদিতে লোক পাঠাতেন। আজ সকালে ঢাকা থেকে তার কাজে মাদারীপুর এসেছিলেন। এ সময় তাঁর সাথে ভাগ্নে শাহাদাতও ছিলেঅ। তাঁরা দুইজনে একসাথে ওই ট্রাভেল এজেন্সি পরিচালনা করত। ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের শ্যালক এনায়েত হোসেন বলেন, আজ সকালে তাঁর দুলাভাই ও তার ভাগিনা শাহাদাত তাদের কাজে মাদারীপুর এসেছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুহয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা: ঐশী বলেন, দুর্ঘটনার পর রোগীর লোকজন আহতদের উদ্ধার করে এখানে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই হাসপাতালে আসার আগেই মমিনুর মারা গেছেন। এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied