ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে চলছে ব্রিজ ও সড়কের সংস্কার কাজ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ১:৪৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও তালমা পাট বাজার সংলগ্ন খালের উপরে একটি ব্রিজ ও ব্রিজের দুইপাশের সড়কের সংস্কার কাজ চলছে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে। এলজিইডির অর্থায়নে কাজ করছে আলাউদ্দিন ট্রেডার্স। এই কাজে বরাদ্দ নির্ধারন করা হয়েছে সাত লাখ টাকা।

বুধবার দুপুরে (২৯ মার্চ) সরেজমিন গিয়ে দেখা গেছে খুবই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে ব্রিজের দুই পাশের সড়কের সংস্কার কাজ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার ও এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খুব দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা জানান, খোয়াগুলো খুবই নিম্নমানের। হাতের আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিলেই খোয়া গুড়ো হয়ে যায়। ব্রিজে রং করা হচ্ছে নামমাত্র। এমন নিম্নমানের কাজ বন্ধ করা না হলে, এই সংস্কারে এলাকার মানুষের কোনো উপকার হবে না।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ভালো রাস্তা নষ্ট করে পুনরায় কাজ করছে, তাও আবার নিম্নমানের ইটের খোয়া দিয়ে। ঠিকাদার তড়িঘড়ি করে কাজ করছে। বিষয়টি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়েছি। 

এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মো. মোশারফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, আপনারা যদি এমন করেন, তাহলে আমরা চাকরি করবো কিভাবে। এ বিষয়ে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান বলেন, নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নাই। কোনো কাজে অনিয়ম চোখে পড়লে আমাকে জানাবেন। কাজে অনিয়ম দুর্নীতি পাওয়া গেলে,  কাজে সংশ্লীষ্ট কাউকেই ছাড় দিবো না। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার