গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে মানববন্ধন
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের শ্রমিকসহ সাধারন মানুষ। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অনিয়ম তুলে ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিকনেতা মো: কামাল হোসেন মোল্লা এর নেতৃত্বে এসময় শ্রমিক নেতা মিন্টু কাজী, দেলোয়ার হোসেন মোল্লা, তুহিন, দুদক কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক, রাজিব সহ নারী-পুরুষ বিভিন্ন সংগঠনের শ্রমিক সহ শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মাববন্ধনে বক্তারা বলেন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশষ্ট জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবৎ ভূয়া সনদ দিয়ে সাধারন মানুষকে হয়রানি করছে। প্রতি বছর শত শত ভূয়া সনদ দিয়ে কোর্টে মামলার জট তৈরি করছে। সাধারন মানুষ এতে হয়রানি হচ্ছে। হাসপাতালের এক শ্রেনির ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ভূয়া সনদের সাথে জড়িত থেকে হাসপাতালকে ব্যবসায়ীক কেন্দ্রে রুপান্তর করছে। টাকার বিনিময়ে চিকিৎসা সনদ সরবরাহ করছে যা প্রত্যক্ষভাবে আমরা এর ভূক্তভোগী।
বক্তারা আরও বলেন, ভূয়া সনদ বন্ধের বিরুদ্ধে পত্র-পত্রিকা ও সামাজিকভাবে আন্দোলন হলেও কোনো প্রতিকার হয়নি। এই হাসপাতালে কোটি কোটি টাকার ভাউচার দেখিয়ে মেশিনপত্র কেনা হলেও তা আদৌ চালু করা হয়নি। এছাড়া যে সকল মেশিনপত্র রয়েছে তাও অকেজো। মানুষ বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, খুলনা, বরিশাল চলে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার জনগন হয়েও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। হাসপাতাল থেকে সরকার বরাদ্দকৃত ঔষধ সঠিকভাবে জনগন পাচ্ছে না। এছাড়া হাসপাতালের নোংরা পরিবেশ যেখানে রোগী থাকতেও অনীহা। এর সঠিক তদন্ত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।
এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের সচিব, মহা পরিচালক, গোপালগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মো: কামাল হোসেন মোল্যা।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা