ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:২২

 তাড়াশ উপজেলাধীন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মোঃ মাহমুদুর রহমান। উপরোক্ত স্কুল এর শিক্ষক, এসএমসি পিটিএ সদস্য এবং ওপিডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন অন্তর্ভূক্তিমূলক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মাষ্টার ট্রেইনার ওই স্কুলের প্রধান শিক্ষক শিলা রানী দাস, । কর্মশালায় কিভাবে- প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা কি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলস্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসা যায়, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন, এসডিজি, UNCRPD, বাড়ী ভিত্তিক শিক্ষা কি, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা কি,প্রতিবন্ধী/অপ্রতিবন্ধী শিশিুদের সুরক্ষা এবংপ্রতি স্কুলে একজন সেফগার্ড ফোকাল ‍থাকা প্রয়োজন বলে এগুলো বিষয়ে বিশদ আলোচনা করা হয়।উপস্থিত প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের উদ্দেশ্য বলেন যে, প্রতিবন্ধী শিশুরা যাতে নির্বিঘ্নে স্কুলে অপ্রতিবন্ধী শিশুদের সাথে পাঠদান করতে পারে এজন্য সকলকে একসঙ্গে কাজ করার জন্য আহবান করেন এবং গণ উন্নয়ন কেন্দ্র কে মাঠ পর্যায়ে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায় জনাব মো: আতাউর রহমান সরকার প্রকল্প ব্যবস্থাপক গণ উন্নয়ন কেন্দ্র,  অরবিন্দু বর্মন, মিল অফিসার এবং সুমন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে ৪০ বছরের মুয়া‌জ্জি‌নি শে‌ষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী

চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য

রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!

পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন

বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক

পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’