ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়ন জমা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:২৪

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। গত বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উল্লেখিত প্রার্থীগণ মনোনয়ন জমা করেন।
জেলা আইনজীবী সূত্রে জানা যায়, নির্বাচনে ২টি প্যানেলে ২৪ জন ও ১জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নমিনেশন বাছাই করা হয়। আ’লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে এ্যাড. আবু জাফর সামসুদ্দিন, সহ সভাপতি পদে এ্যাড. মির্জা মো: হাবিবুল্লাহ চৌধুরী ও এ্যাড. এস.এম হরি প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক পদে এ্যাড. আনিসুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. মো: আনোয়ার হোসেন, লাইব্রেরী সেক্রেটারী পদে এ্যাড. ললিল কুমার রায়, ট্রেসারার সেক্রেটারী পদে এ্যাড. মো: জামিদুল হক, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: গোলাপ হোসেন, সদস্য পদে এ্যাড. আব্দুল কাইয়ুম, এ্যাড. মো: আশিকুর রহমান, এ্যাড. মো: ফেরদৌস হাসান, এ্যাড. জগদিস  চন্দ্র বর্মন মনোনয়ন জমা করেন।
অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে এ্যাড. মো: আব্দুল হালিম, সহ সভাপতি পদে এ্যাড. মো: নুরুল ইসলাম-১ ও এ্যাড. মো: মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী এ্যাড. মো: ফজলে আলম, লাইব্রেরী সেক্রেটারী পদে এ্যাড. মো: আইজুল ইসলাম, ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: তোফায়েল হোসেন, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: শাহজাহান কবির, সদস্য পদে এ্যাড. মো: আব্দুর রহমান, এ্যাড. মো: আব্দুর রাজ্জাক, এ্যাড. মো: রাহান আলী রায়হান ও এ্যাড মো: আলী আকবার মনোনয়ন জমা করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: আশিকুর রহমান মনোনয়ন পত্র জমা করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৫টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। পহেলা এপ্রিল বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত নমিনেশন পেপার প্রত্যাহারের শেষ সময়। ২ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ৯এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির হল রুমে ভোগগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন এ্যাড. মো: আব্দুল হামিদ, এ্যাড. আশরাফুল হাসান ও এ্যাড. মামুন আলম। নির্বাচনে মোট ২২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত