ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:২৫

ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) ডিএসবি মো: আব্দুল মতিন প্রধান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরজু মো: সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক মো: ইকবাল, এসআই মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গত এক সপ্তাহে জেলা পুলিশ কনস্টেবল পদে ৫৩ জনকে ১২০ টাকায় চাকুরী প্রদান করে, যার মধ্যে পুরুষ ৪৫ ও নারী ৮ জন। মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেনসিডিল, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৩ হাজার ৯৯০ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ৮৫ হাজার টাকার চোরাইমাল ১৫ আনা ৪ রতি স্বর্ন, ১টি শ্যালো মেশিন, ১টি পুরাতন ব্যাটারী চালিত অটো রিক্সা, ২টি রেঞ্জসহ মোট ১ লাখ ৬০ হাজার ৪শ টাকার চোরাই মালামাল উদ্ধারসহ ৪ জন আসামী গ্রেফতার করা হয়। চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারণা চক্রের ১ সদস্য গ্রেফতার, ৩টি সাজা ওয়ারেন্ট তামিল, হত্যা মামলার ১জনসহ ৬৭ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও জেলা ট্রাফিক পুলিশ যানবাহন চেকিং ডিউটি করাকালে ত্রæটিপূর্ণভাবে গাড়ি চালানোর জন্য ১১২টি মামলায় মোট ৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করে, ডিজিটাল নম্বর প্লেট ব্যবহার, সিটবেলের ব্যবহার সহ যানজট নিরসন ও দূর্ঘটনা রোধে নিয়মিত সচেতনামূরক প্রচারণা পরিচালনা করে। পুলিশের নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত রিপোর্টের কারণে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার ১জন আসামীকে ৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে এবং বিট পুলিশিং ও উঠান বৈঠক এর মাধ্যমে আত্মহত্যা, বাল্য বিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করার লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা করে যাচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত