ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় জবি প্রেসক্লাবের উদ্বেগ


লিয়ন সরকার, জবি photo লিয়ন সরকার, জবি
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:২৬
স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্য নিয়ে সংবাদের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)। একইসঙ্গে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
 
বৃহস্পতিবার (৩০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী ও আরমান হাসান এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
 
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মামলা ছাড়াই কাউকে তুলে নেওয়া উদ্বেগজনক। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাঁধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।’
 
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, 'গণমাধ্যমের তথ্য মতে শামসকে তুলে নেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। মামলা ছাড়াই কাউকে তুলে নেওয়া সংবিধান পরিপন্থী উল্লেখ করে নেতারা শামসুজ্জামান শামসের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 
প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ২৬শে মার্চ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদে একজন দিনমজুরের বক্তব্য প্রকাশিত হয়েছিল। যেখানে উদ্ধৃত করা হয়, "পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব"। সেই সংবাদের সঙ্গে একটি শিশুর ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, গ্রিলের ফাঁক দিয়ে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে রয়েছে শিশুটি। তাঁর হাতে রয়েছে ফুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ব্যাপক শেয়ারের ফলে এক পর্যায়ে ভাইরাল হয়। এ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে পরবর্তীতে প্রথম আলো ওই খবরের ছবিটি সংশোধন করে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ