ধানী জমি কখনো পুকুর আবার ভরাট নির্বিকার প্রশাসন
ধানী জমি বিগত ১৫-২০ বছর ধরে পুকুর খনন করে চলছিল মাছ চাষ। কিন্তু হয়নি শ্রেণী পরিবর্তন, সেই পুকুরগুলো কিনে জুয়েল নামের এক প্রভাবশালী দেদারসে লাঠিয়াল বাহিনী দ্বারা রাতের আধারে দেদারসে করছে ভরাট। ভরাট করার জন্য পুকুরপাড়ে থাকা বিভিন্ন প্রজাতির শতশত গাছ কেটে সাবাড় করে ফেলেছেন। কিন্তু রহস্যজনক কারনে পরিবেশ অধিদপ্তর, জেলা উপজেলা প্রশাসন একেবারেই নিরব ভূমিকায় রয়েছেন। রাজশাহী তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির হাড়দহ বীলে দেদারসে দিবালোকে কাজ করছেন শহরের জুয়েল একাডেমির পরিচালক জুয়েল। পুকুরগুলো ভরাটের জন্য পুরাতন পুকুর সংস্কারের নামে ড্রাম ট্রাকে করে মাটি বহন করছেন। একারনে সদ্য নির্মিত পাকা রাস্তা মাটিতে রুপান্তর হয়ে পড়েছে। সেই মাটি কোদাল দিয়ে পরিস্কার করা হচ্ছে। এতে করে রাস্তার পাথর উঠে যাচ্ছে। প্রচুর ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলার কোন উপায় থাকবে না।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাড়দহ বিলের জমি কিনে পুকুর তৈরি করে মাছ চাষ করে আসছিলেন হাসান নামের শহরের এক প্রভাবশালী। তিনি বিগত তিন বছর আগে নাইস গার্ডেন নামক পার্ক নির্মান করেন। সম্প্রতি হাসান ৬৫ বিঘা পুকুর বিক্রি করেন শহরের প্রভাবশালী জুয়েল নামের একব্যাক্তির কাছে। তিনি কিনে পুকুর পাড়ের শতশত গাছ কেটে ভরাট করছেন। দিনের বেলায় ভরাট না করে বাগধানী ও চান্দুড়িয়া এলাকার শন্ডা পান্ডাদের মাধ্যমে লাঠিসোটা নিয়ে পাহারা দিয়ে ভরাট করছেন। গাগরন্দ ও চান্দুড়িয়া নামো পাড়ায় পুরাতন পুকুর সংস্কারের নামে ড্রাম ট্রাকে করে মাটি বহন করছেন। ২৫-৩০ টন ভারি ট্রাকে মাটি বহনের কারনে রাস্তার করুন অবস্থা।
ভরাট কাজে শহরের তিনজন ছিলেন তারা জানান আমরা শ্রমিক কয় ট্রাক মাটি বহন হচ্ছে সেটা হিসাবের দায়িত্বে আছি। রাত ১০ টা থেকে শুরু হয়ে ভোর ছয়টা পর্যন্ত চলছে।
স্থানীয়রা জানান, বিলের জমি কখনো পুকুর কখনো পার্ক কখনো স্থাপনা তৈরি হচ্ছে। অথচ পুরাতন পুকুর সংস্কার করা হচ্ছে আকচাতে। বুধবার সকালে ইউএনও অভিযান দিয়ে মাটি কাটা ভেকু মেশিন ভেঙ্গে দিয়েছেন। কিন্তু পরিবেশের ক্ষতি করে ৬৫ বিঘা পুকুর ভরাট হলেও রহস্যজনক কারনে নিরব আছে প্রশাসন। এক প্রশাসনের দ্বি মুখী আচরনেও বিব্রত বোধ করছেন সাধারন জনসাধারন। রাতের বেলায় ভারি মেশিন ও ট্রাকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়ছেন। রাতের বেলা পুলিশের গাড়ী টহল দিলেও কোন কিছুই করছেন না।
শহরের জুয়েল একাডেমির পরিচালক জুয়েল জানান, আমি ধানী জমি কিনে ভরাট করছি। সেখানে পুকুর ছিল সেটি ভরাট করছেন জানতে চাইলে তিনি জানান, নিয়ম না থাকলে প্রকাশ্যে কাজ করতে পারি বলে প্রচুর দাম্ভিকতা দেখান।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, পুকুর গাছ কেটে কোন ভাবেই ভরাট করা যাবে না। এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি কর। আমি ইউএনওর সাথে কথা বলে দ্রুত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপনি এর আগে একথা বলেছিলেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন সরন ছিল না। কতদিনের মধ্যে অভিযান হবে জানতে চাইলে তিনি জানান দ্রুত পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, দ্রুত সময়ে মধ্যে অভিযান দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied