ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ২:৫৫
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানব বন্ধন করেছে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
 
মানিকগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শুক্রবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
 
এ সময় সাংবাদিকরা বলেন,ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন দ্বারা সাংবাদিকদের প্রতিনিয়ত হয়রানী করা হচ্ছে। এই আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। তাই দ্রুত ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিলসহ এই আইনে আটককৃত সকল সাংবাদিকদের নিঃশর্তে মুক্তির জোর দাবি জানান তারা।
 
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি আহাম্মেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সহ সম্পাদক শাহানুর ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার