দেশের প্রতি মমতা থাকলে বিএনপি সুস্থ ধারার রাজনীতি করত: আ জ ম নাছির
পবিত্র রমজান মাস উপলক্ষে শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো’র উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি মরহুম তাসদিক উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্র কল্যান সম্পাদক রেজাউল করিম সিকুর স্মরণে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে স্মরণ সভা ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু ছাদেকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের সঞ্চালনায় স্মরণ সভা ও ইফতার বিতরণে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি নূর হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী ¯ে^চ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন, পূর্বাশার আলো’র উপদেষ্টা হাজী মো. সাহাবুদ্দিন, প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি যদি দেশকে ভালবাসত তাহলে দেশ উন্নয়নের নানা ইস্যু নিয়ে সরকারের সাথে দেনদরবার করতে পারত। তা না করে তারা দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। করোনার টিকায় ওষুধ নেই। টিকাতে সব পানি দেয়া হয়েছে। করোনার টিকা নিলে মানুষ মারা যাবে। পদ্মা সেতুতে দ্বিগুণ অর্থ লোপাট হয়েছে। উন্নয়নের নামে দেশে অর্থ আত্মসাতের মহোৎসব চলছে। ব্যাংকের টাকা সব সরকার নিয়ে যাচ্ছে। কেউ ব্যাংকে টাকা রাখবেন না। দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এমন নানা আজগুবি তথ্য দিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত তারা। আবার এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সাথে চক্রান্ত করছে। দেশের প্রতি মমতা থাকলে বিএনপি অরাজনৈতিক কর্মকান্ড করত না। দেশের প্রতি মমতা থাকলে তারা সুস্থ ধারার রাজনীতি করত।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার