শামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেলো বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে টাইগাররা। তবে শামীমের একা লড়াইয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৪। পাওয়ারপ্লের মধ্যেই ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর অবশ্য একপাশ আগলে রেখে খেলতে থাকে শামীম পাটোয়ারী।
শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে রাখে আইরিশ বোলাররা। গত দুইম্যাচের সফল ওপেনার জুটি আজকে ছিলো মলিন। দলীয় ৯ রানে লিটন,১৮ রানে শান্ত ও ব্যক্তিগত ২৪ রানে ফিরেন রনি। দলীয় ৪১ রানে আউট হন সাকিব।
৪১ রানের মধ্যে পাঁচ ও ৬১ রানের মধ্যে ৭ উইকেট হারায় বাংলাদেশ । শামীম এক পাশ থেকে লড়লেও সঙ্গ দিতে ব্যর্থ হন রিশাদ, তাসকিনরা । মাঝখানে ১৭ বলে ১৩ রান করে কিছুটা সঙ্গ দেয় নাসুম আহমেদ। বাকি সময়টা একাই লড়ে যান শামিম,১৯তম ওভারে তুলে নেন হাফ সেঞ্চুরি । এটি তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে দশম উইকেট হিসেবে মাঠ ছাড়ার আগে ৪২ বলে ৫১ রান করেন শামীম। ১৯ ওভার দুইবল খেলে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সামনে বাংলাদেশের সংগ্রহ ১২৪। দ্বিতীয় ইনিংসের শুরুতে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ তিন ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ২২ রান।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied