ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নেত্রকোণার মদনে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৫:৭
নেত্রকোনা মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নে কাঁচা ধান কাটা নিয়ে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট ইউপির বাঁশরী গ্রামে সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের (সাদেক) বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন মদন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। সেখানে জুয়েলসহ বাকি আহতদের মধ্যে ময়না মিয়া, লিবির, খালেক ও ওসমান গণি ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
এছাড়া দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান সাদেক পক্ষের মৃত মুক্তর হোসেনের ছেলে কাজল (৪০), শহীদ মিয়ার ছেলে আমজাদ ওরফে নিলয় (২৫) ও মৃত আব্দুল খালেকের ছেলে রোকন (৩০)। মৃত আনোয়ার আলীর ছেলে হাবিবুল্লাহ (৪০) পক্ষের তিনি নিজেসহ তার স্ত্রী নুরুজাহান আক্তার (৩৭), সৎ মা আমেনা বেগম (৫০), চার ভাই ছেলে এমদাদুল (২৫), মিনু মিয়া (৩০), লোকমান হেকিম (৩৩) ও আনজু মিয়া (৩৮)। দুপক্ষের আহত সকলেই বাঁশরী গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একই গ্রামের নজরুল আমিন ফেরদৌসের জমির কাঁচা ধান কর্তন করেন ওয়াসিম, শামীম ও  চন্দন। এসময় জমির মালিক ফেরদৌসের ছেলে জুয়েল (২০) ধান কর্তনে প্রতিবাদ করলে তিনজন মিলে জুয়েলকে মারধর ও কাঁচি দিয়ে আঘাত করেন। ওই দিনই আহত জুয়েল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বিষয়টি মীমাংসার জন্য জুয়েলের চাচা ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকের বাড়িতে শুক্রবার সকাল ৮টার দিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন সময় তর্কবিতর্কের একপর্যায়ে সকাল ৯টার দিকে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হন।
মদন থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান সিরাজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষই ইটের ঢিল নিক্ষেপ করেছে। ঢিল গুলো ঘটনাস্থলে গিয়ে পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও পুলিশের নজরদারীতে রয়েছে। আহতদের মধ্যে অনেককে মমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কয়েকজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি