ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দাপুটে জয়ে বাংলাওয়াশ এড়ালো আইরিশরা


রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম  photo রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৬:১২
চট্টগ্রামে চলমান টি-টুয়ান্টি সিরিজের প্রথম দুইম্যাচ হেঁসেখেলে জেতার পর শেষ ম্যাচে ঠিক ততটাই অবহেলার সাথে হেরেছে বাংলাদেশ। আইরিশ ওপেনার পল স্টার্লিংয়ের ৪১ বলে ৭৭ রানের ইনিংসের ওপর ভিত্তি করে সফরকারিদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
 
প্রথম দুই ম্যাচে টস হেরে শুরু করলেও শেষ ম্যাচে টসের ভাগ্য সায় দিয়েছিলো বাংলাদেশকে। সে সুযোগে বড় ইনিংসের লক্ষ্যে ব্যাটিং বেছে নিয়ে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে এদিন স্রোতের বিপরীতে খেলেছে একমাত্র শামীম পাটোয়ারী। শামীমের ৪২ বলে ৫১ রানের সুবাদে ১৯ ওভার ২ বলে বাংলাদেশের সংগ্রহ থামে ১২৪ রানে। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করে মার্ক আদাইর।
 
১২৫ ছোট টার্গেট মাথায় নিয়ে আয়ারল্যান্ড শুরুটা ভালো করলেও ৩তম ওভারে তাসকিনের শিকার হয় রস আদির। তবে আইরিশ ওপেনার পল স্টার্লিংয়ের আগ্রাসী ব্যাটিংয়ে নিয়মিত চাপে পড়ে টাইগার বোলাররা।দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট আসে শরীফুলের বলে।এরপরে মাঠের আলো ছিল পল স্টার্লিংয়ের দিকে । আইরিশ অধিনায়কের বেধরক পিটুনিতে দিশেহারা হয়ে উঠে টাইগার বোলিং লাইনআপ। প্যাভিলিয়নে ফেরার আগে মাত্র ৪১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ১০৯ রানে তার উইকেট নেন অভিষিক্ত লেগস্পিনার রিশাদ হোসেন। এরপরের শেষটা দুই ব্যাটার হ্যারি টেক্টর এবং কার্টিস ক্যাম্ফার করেন ভালোমতোই । ৩৬ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেটের বিনিময়ে জয় পেয়েছে আয়ারল্যান্ড। 

এমএসএম / এমএসএম

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও