দুমকীতে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর দুমকীতে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ২৯ ইং মার্চ বুধবার উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৯ই মার্চ মুরাদিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী আফসানা (৩৩)নামের ঐ ভুক্তভোগী নারী একই বাড়ির আমিনুল মাষ্টারের কাছে পাওনা টাকা চাইতে গেলে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায়। পরে তার দরজার কাছে গেলে আমাকে জোরপূর্বক টেনে তুলে বাসার ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ব্যাপারে পটুয়াখালী আদালতে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগীর মাতা বিউটি বেগম বলেন, আমার মেয়েকে পাওনা টাকা দেওয়ার কথা বলে আমিনুল ইসলাম বাসায় ডেকে নিয়ে যায়।পরে তার ডাক চিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও সম্ভব হয়নি।
এবিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, একটি মারধরের অভিযোগ পাওয়া গেছে , তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied