ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রথম আলোয় ‘ভিত্তিহীন’ সংবাদের নিন্দা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৩-২০২৩ রাত ৮:৩০

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন স্বাধীন সাংবাদিকতার নীতিমালা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী ও অপরাধমূলক বলে মনে করে বাংলাদেশ সম্পাদক ফোরাম।

শুক্রবার বিবৃতিতে সংগঠনটি বলছে, সম্প্রতি দৈনিক প্রথম আলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং জাতির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই পত্রিকাটির যে কোনো সংবাদ পরিবেশনের অধিকার আছে; কিন্তু সে সংবাদ যদি হয় মিথ্যা ও উদ্দেশ্যমূলক, তা অবশ্যই সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী, নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা হতে পারে। তবে একজন সাংবাদিককে রাতের আঁধারে আইন-শৃঙ্খলাবাহিনীর তুলে নেয়াটাও সমর্থন যোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাই। বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী; আহ্বায়ক রফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার। 

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪