লোহাগাড়ায় ''দশে মিলে করি কাজ'' সংগঠনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান গ্রামের মানবিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ''দশে মিলে করি কাজ'' এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে মল্লিক ছোবহান হাজির পাড়া ছিদ্দিক-এ আকবর (রা:) তালিমুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার
আলহাজ্ব সেলিম উল্লাহ চৌধুরী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ আল-বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি প্রবিণ সাংবাদিক এমএম আহমদ মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আবদুল বাকী চৌধুরী, মুহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী ও মুহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, রহমত-মাগফেরাত ও নাজাতের মাস রমজান। কোরআন নাজিলের মাস। সেজন্য এ মাসের গুরুত্ব অপরিসীম। কোন রোজাদারকে ইফতার করানোর মাঝে কবুল হওয়া রোজার ছওয়াব রয়েছে। ইফতার গ্রহণের পূর্বে যে কোন দোয়া কবুল হয়। রোজার ছওয়াব মহান আল্লাহ নিজেই বন্টন কোরবেন। বক্তারা আরো বলেন, আমাদেরকে কথায় কাজে সংযমী হতে হবে। তবেই আমরা রমজানের ফজিলত পেতে পারি।
অনুষ্ঠানে এলাকার সুবিধা বঞ্চিত মানুষ ও সিদ্দিক -এ-আকবর (রা:) তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এবং উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি ও এলাকার মুরব্বী'রা ইফতার গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
Link Copied