প্লট আকারে বিক্রির জন্য খাস জমিতে মাটি ভরাটের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সরকারি খাস জমি আত্মসাৎ করে প্লট আকারে বিক্রির জন্য তাতে মাটি ভরাটের অভিযোগ উঠেছে ইউপি সদস্য শ্রীচরণ সরকারের (ভোলা) বিরুদ্ধে। এমন অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন।
অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) শ্রীচরণ সরকার (ভোলা) উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার। তিনি কাদিরপুর গ্রামের বাসিন্দা।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সহকারি কমিশনাকে (ভূমি) জানানো হয়েছে নায়েবকে পাঠিয়ে দেখার জন্য।
এরআগে গত বৃহস্পতিবার অভিযোগ দেন এলাকাবাসীর পক্ষে প্রনজিত কুমার সরকার, হেমেন্দ্র সরকার, রবিন্দ্র, চিত্তরঞ্জন সরকার, স্বপন সরকার ও নিশিকান্ত।
তাদের অভিযোগে উল্লেখ, কাদিরপুর মৌজাস্থ ১নং খতিয়ানে বিআরএস ২০৯৮ দাগের ভূমিটি সরকারি সম্পত্তি। ভোলা মেম্বার নিজের পেশি শক্তি ও ক্ষমতাবলে অবৈধভাবে দখল করে আত্মসাৎ করেন। তাতে তিনি (ভোলা মেম্বার) প্লট আকারে বিক্রির জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর দ্বারা মাটি ভরাট করছেন।
সংশ্লিষ্ট ইউপির সহকারি ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কল্লোল বিশ্বাস জানান, মেম্বারের বিরুদ্ধে এরকম অভিযোগের কথা শুনেছি। খালিয়াজুরীতে প্রায় ১০ হাত পরপর খাস জমি বিদ্যমান। গত শুক্রবার ও আজ (শনিবার) দুদিন অফিস বন্ধ থাকায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। রেকর্ড যাচায়ে সত্যতা পেলে লাল নিশান টানানো হবে।
২০৯৮ দাগের ভূমিটি খাস তা স্বীকার করে ইউপি সদস্য শ্রীচরণ সরকার (ভোলা) বলেন, বিগতদিনে স্থানীয় ইউপি ও উপজেলা চেয়ারম্যানদের সাথে দেনদরবার করে বসবাসে বাড়ি-ঘর করার জন্য রোয়াইল ও কাদিরপুর মানুষদেরকে এই দাগের জমিটি দেওয়া হয়েছিল। তবে কাদিরপুরের তুলনায় রোয়াইল গ্রামের পরিবারের সংখ্যাটা কম। বিগত দিনে এসিল্যান্ড সাহেবরা বাড়ি-ঘর করার জন্য অনুমতি দিয়েছে। সরকারিভাবে বন্দোবস্ত পেতে আবেদন করতে বলা হয়েছিল আমরাও আবেদনও করেছি। খালিয়াজুরীতে শুধু এই দাগ না, আরো চার-পাঁচটি গ্রামও খাস জমিতে গড়ে উঠেছে। তাছাড়া অভিযোগকারীদের অনেকে খাস জমিতেও বসবাস করেন এবং তা বিক্রিও করেছেন।
খালিয়াজুরীর সহকারি কমিশনার ভূমি (এসল্যান্ড) শামীম সারোয়ার জানান, অভিযোগ পেয়েছি। আগামীকাল (রবিবার) গণশুনানী রয়েছে তাই সোমবার এলাকা পরিদর্শন ও যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১
কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?
বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা
গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
Link Copied