ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ২:৬
মানিকগঞ্জের বেওথা এলাকায অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ মোঃ জসিম উদ্দিন(৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ আবুল কালাম।
 
আটককৃতকৃত জসিম উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদে জানতে পারি যে, বেওথা এলাকায় মাদক বেচাকেনা চলছে। পরে ডিবির এস আই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৩০ গ্রাম হেরোইন ও ৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি জসিম উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। এসময় ডিবির উপস্থিতি টের পেয়ে সানোয়ার হোসেন (৩৫) নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৯ হাজার টাকা। এসময় তিনি আরো জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আদালতে দুটি মামলা চলমান রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় আরো একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার