ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নেত্রকোনায় হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১-৪-২০২৩ রাত ৯:৫৭
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাঠমিস্ত্রি রমজান (৩০) হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামি মাহমুদুল হাসানকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি নেত্রকোনা কেন্দুয়ার হারাবকান্দি গ্রামের আব্দুস ছালামের ছেলে। আর নিহত রজমান একই উপজেলার আমতলা দিঘব গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
 
শনিবার এতথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদুল হাসানকে নরসিংদীর সদর থানাধীন দাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ২৪ ঘন্টা আগে নিহতের মা মিনা আক্তার (৫৬) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। 
 
র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিহত রমজানের স্যালো মেশিন ভাড়া নেন আসামি মাহমুদুল হাসান। তিন বছর পর সেই মেশিনটি তেলের ট্যাংকি ছাড়া ফেরত দেন আসামি। এই নিয়ে চলতি বছরের গত ২৬ মার্চ বিকেলে স্থানীয় একতা বাজারে দেন সালিশি বৈঠক বসে। আসামিপক্ষ বৈঠকের সিদ্ধান্ত না মেনে উত্তেজিত হয়ে মাহমুদুল হাসান ধারালো কিরিচ দিয়ে রমজানের বুকের ডান পাশে নিচের অংশে ঘাই মারেন। 
 
এ মামলার অন্যান্য আসামিরা লোহার রড ও লাঠি দ্বারা এলোপাথাড়ি মারপিঠ করলে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়েন। পরে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে ২৭ মার্চ বেলা আড়াইটার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান। 
 
র‌্যাব আরো জানায়, মাহমুদুল হাসান হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে কেন্দুয়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি