ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লোহাগাড়া সাংবাদিক ফোরামের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৩ রাত ১১:২৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একঝাঁক গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

 ১ এপ্রিল বিকেলে উপজেলার বটতলী মোটর ষ্টেশনস্থ ইনসাফ রেস্তোরাঁয় অনুষ্ঠিত অভিষেক ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.এম.আহমদ মনির। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও যুগ্ম সম্পাদক সাত্তার সিকদার-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন চুনতি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ও বিশিষ্ট আওয়ামী রাজনীতিক নুরুল আলম জিকু, উপজেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির কোম্পানী , বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. আজিজ, উপজেলা বিআরডিবি'র সাবেক সভাপতি নাছির উদ্দীনসহ সংগঠনের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান