খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক হোসেন ইস্তিসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, গত শনিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতাকর্মীরা খণ্ড মিছিল সহকারে সেখানে যাওয়ার সময় পুলিশ তাদের উপর হামলা ও লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয় এবং তাদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হন।
তবে খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই অবস্থান কর্মসূচির আয়োজন করে। তাদেরকে কর্মসূচি পালনে বাধা দেওয়ায় তারা পুলিশের উপর হামলা চালায়।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকেলে মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বিএনপির ১২ নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ