ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে ৪ জুয়াড়িকে কারাদণ্ড


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১২:৫৯

জুয়া খেলার অপরাধে লালমনিরহাটের কালীগঞ্জে চারজন জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ এপ্রিল)রাতে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হররাম এলাকার ওয়াহেদ আলীর ছেলে শাহা আলী (৪৫) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে জমশের আলী, কাঞ্চনশ্বর এলাকার দোলন চন্দ্রের ছেলে গনেশ চন্দ্র (৩০) ও দক্ষিণ ঘনেশ্যম এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩২)। এদের মধ্যে শাহা আলী ও জমশেরকে সাতদিন করে কারাদণ্ড এবং গনেশ আর রাসেলকে পাঁচদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম জানান, উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের পাশে চৈত্রি সংক্রান্তি উপলক্ষে বসা মেলায় কতিপয় জুয়াড়ি জুয়ার আসর বসায়। এমন গোপন খবরে নিজে গিয়ে প্রথম দিকে পুলিশ দিয়ে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেন তিনি (ইউএনও জহির)।

পরে পুলিশ চলে এলে জুয়াড়িরা পুনরায় জুয়ার আসর বসায়। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে আবারও অভিযান চালিয়ে ওই চার জুয়াড়িকে আটক করে।  

আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করলে দু’জনকে সাতদিন করে ও অন্য দু’জনকে পাঁচদিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত চার জুয়াড়িকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক