ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদা মডেল থানায় বিদায় ও বরণ অনুষ্ঠিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১:৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত অফিসার ইনচার্জ  (ওসি) সাইফুল ইসলাম এর যোগদান উপলক্ষে বরণ ও বিদায়ী  অফিসার ইনচার্জ  ( ওসি) ফেরদৌস ওয়াহিদ এর বদলি জনিত কারণে বিদায় অনুষ্ঠিত হয়েছে।পহেলা এপ্রিল শনিবার রাত ১০টার সময় দামুড়হুদা মডেল থানার আয়োজনে থানা চত্বরে এই বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
 
দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে  বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ উপজেলার দর্শনা থানায় বদলিজনিত কারণে তাকে ফেয়ার-অয়েল প্রদান করা হয়। তিনি  ২২/০৯/২৩ইং তারিখে দামুড়হুদা মডেল থানায় যোগদান করেছিলেন। ১৮ মাস ১০ দিন তিনি দামুড়হুদা মডেল থানায় কর্মরত ছিলেন।
এদিকে দামুড়হুদা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। তিনি আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ  হিসেবে কর্মরত ছিলেন। নবনিযুক্ত ওসি সাইফুল ইসলামকে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
 
দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন শফিউল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাতেম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহসাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ সন্জু, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সদস্য মোজাম্মেল শিশির।দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, এস আই ওবাইদুর রহমান, এস আই মারজান আল মোনায়েম, এস আই তাপস কুমার রায়, এস আই মঞ্জুরুল হক, এস আই দিদারুল ইসলাম, এস আই মিজানুর রহমান, এস আই শামিমা খাতুন, এস আই আরমান হোসেন, এস আই আসাদুজ্জামান, এএসআই আলমগীর হোসেন, এএসআই রাসেল রানা, এএসআই আলমগীর হোসেন, এএসআই দিরাজ আলী, এএসআই মাছুরা খাতুন, এএসআই শামীম হোসেন, এএসআই সাহাবুদ্দিন সরকার, এএসআই মসলেম উদ্দিন সহ থানার সকল অফিসার ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই তৌহিদুর রহমান শেখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির