চন্দনাইশে আগুনে দোকান ও বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে চার দোকান ও ২টি বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ রবিবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হলেন,পৌর সদরে শামসুল ইসলামের ছেলে মো.সালাউদ্দিন (গ্রিল ওয়ার্কশপ), বাবুল নাথের ছেলে সুজিত নাথ (রিকশা যন্ত্রাংশের দোকান), দুই বসতঘরের মালিক সুবাস চন্দ্রের ছেলে রাহুল রায় ও মৃত ঝন্টু সুশীলের মেয়ে শিখা শীল। এব্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ২টি দোকান ও কাঁচা বাড়ির ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে দামি পণ্যসামগ্রী ও প্রতিটি কক্ষে দামি আসবাবপত্র ছিল। বাড়ির অবকাঠামো দেখে ধারণা করছি আগুনে আসবাবপত্র ছাড়াও নগদ অর্থ, স্বর্ণালঙ্কারের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত