কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদ সহ একজন আটক
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ সহ চাউ খই মারমা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১ এপ্রিল) বিকাল ৪টা ৩৫ মিনিটে কাপ্তাই থানাধীন ব্যাঙছড়ি খেয়াংঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ২শত ১৭ লিটার চোলাইমদ জব্দ করে পুলিশ। আটককৃত আসামী রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার আশিকে মারমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, থানার এসআই ইমাম উদ্দীন, এএসআই ইসমাইল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ব্যাঙছড়ি থেকে ২শত ১৭ লিটার চোলাই মদ সহ চাউ খই মারমাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে তিনি জানান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এইছাড়া পলাতক অজ্ঞাত একজনের নামেও মামলা দায়ের করা হয়েছে। আগামী রবিবার আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে পুলিশ জানান
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
Link Copied