শালিখায় গাজা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬
মাগুরার শালিখায় ৪শ গ্রাম গাঁজাসহ দুইজন এবং জুয়াখেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর আড়পাড়া বাস স্ট্যান্ডের পাশ থেকে গত শনিবার বিকাল ৫টার দিকে ৪শ গ্রাম গাজা সহ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্ল্যার ছেলে মোঃ নাজমুল মোল্ল্যা (৩৮) এবং একই গ্রামের মৃত মোজাম শেখ এর ছেলে মোঃ সিহাব শেখ(৪৫)কে আটক করা হয় ।এদিকে গত রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার শলই ফুলবাড়ি গ্রাম থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার ফুলবাড়ি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মোঃ পরশ (৩২),একই গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (২৯),মৃত ওসমান বিশ্বাসের ছেলে আকিয়ার বিশ্বাস (৫০) ও মৃত সাদেক আলীর ছেলে নাজির আলী বিশ্বাস (৪০)।শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে শালিখা থানা পুলিশ। তারই অংশ হিসাবে মাদক সহ দুইজন ও জুয়ার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে্ শালিখা থানায় পৃথকভাবে দুইটি মামলা হয়েছে এবং আজ রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস