চৌদ্দগ্রামে জমজম হোটেল থেকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখা। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আইয়ুবী, পৌর এলাকার নবগ্রাম চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছেলে ইলিয়াছ, একই গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে সোহেল রানা রুবেল, নোয়াপাড়া গ্রামের কাজী শুক্কুর মিয়ার ছেলে ইমাম মেহেদী। তাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেষ্টুরেন্ট ঘেরাও করে হোটেলের ভিতর থেকে হোটেল মালিক সালাউদ্দিন আইয়ুবী, ইলিয়াছ, রুবেল ও ইমাম মেহেদীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে ও পকেট থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ আসামীকে মামলা দিয়ে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। রোববার আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied