ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে গলায় খেঁজুর আটকে শিশুর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:১১

কুড়িগ্রামের উলিপুরে গলায় খেঁজুর আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (২ এপ্রিল) সকালে নন্দু নেফরা এলাকায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মনজিল মিয়া (৭) শুক্রবার (৩১ মার্চ) বিকালে খেঁজুর খাওয়ার সময় গলায় তা আটকে যায়। পরিবারের লোকজন তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মনজিল কিছুটা সুস্থ্য হলে ওই দিনেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রোববার সকালে হঠাৎ করে শিশুটি গলায় ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। 
নিহত শিশুর দাদা ফয়জার আলী ও চাচা মাসুদ রানা বলেন, ওই দিন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনিস্টিক সেন্টারে তার গলার এক্সরে করানো হয়। রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। রোববার সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মনজিল স্থানীয় পপুলার মডেল কিন্ডার গার্টেন এর প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। রোববার দুপুরে নিহত মনজিলের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার লোকজন শিশুটিকে দেখার জন্য ভিড় করছেন। এ সময় স্বজনদের কান্নায় সেখানে শোকের ছায়া নেমে আসে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, শিশুটিকে হাতপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। 
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির