ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গরীব দুঃখী অসহায় মানুষের আশা আকাঙ্খার প্রতীক শেখ হাসিনা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:২২

কয়রা খুলনা:খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,শেখ 'হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। বিশ্ব গণমাধ্যম তাকে মানবতার মা হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনা সরকারকে বার বার নির্বাচিত করা উচিত।  অসহায় মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন,তৃণমূল পর্যায়ের দেশের অসহায় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ অবিচল কাজ করে যাচ্ছেন।২ এপ্রিল রবিবার কয়রা উপজেলা পরিষদের হল  রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে  মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বাবু তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রায় ১২০০ মানুষের ৬ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে উল্লেখ করে  শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে উন্নয়ন কার্যক্রম জনসম্মূখে তুলে ধরার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন৷, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. কেরামত আলী,অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজি, এম এম বাহারুল ইসলাম, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আছের আলী মোড়ল, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়,এস এম জিয়াদ আলী, আব্দুর রশিদ, সাংবাদিক সদর উদ্দিন আহম্মেদ, মনিরুজ্জামান মনু, ছাত্রলীগ নেতা আমিনুল হক বাদল,তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, হুমায়ুন কবির নিউটন প্রমুখ। অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হলে কয়রার অসহায় রোগ গ্রস্ত ২০ জনকে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা