ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:৪৬
পঞ্চগড়ে ভুল চিকিৎসায় সাবিত্রী রানী (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে বোদা উপজেলার সুরমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক 
সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রসূতি মায়ের স্বজনরা বিক্ষোভ করেন ওই ক্লিনিকে।পরে বোদা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রোববার (২ এপ্রিল) দুপুরে পুলিশ লাশের প্রাথমিক সুরতাহল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
 
রোগীর স্বজন ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও জেলার রুহিয়া চাপাতি এলাকার সাবিত্রী রানী (২২) নামে এক প্রসূতি শনিবার বিকাল ৪টায় ওই ক্লিনিকে ভর্তি হন। এক পর্যায়ে ক্লিনিক কতৃপক্ষ প্রসূতিকে ক্লিনিকে ভর্তি করে ব্যবস্থাপত্র দেন এবং জরুরি অস্ত্রোপচারের জন্য রুমে নিয়ে যান।সেখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্র বোদা মেডিকেল অফিসার সার্জারি চিকিৎসক ডা.রহমতুল্লাহ ও আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের মেডিকেল অফিসার ডা. হুদা ছিলেন।অস্ত্রোপচার শুরু করার কয়েক মিনিটের মধ্যে প্রসূতির শারিরিক অবস্থা অবনতি হলে কাউকে কিছু না বলে চিকিৎসকরা চলে যান। এক পর্যায়ে কাউকে কিছু না জানিয়ে গোপনে ক্লিনিক কর্তৃপক্ষ এম্বুলেন্সে প্রসুতি মাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেন।তবে এর আগেই নবজাতকসহ প্রসূতি মা মারা যান।
 
প্রসূতির স্বামী কমল রায় জানান, তার স্ত্রী সুস্থ ও স্বাভাবিক ছিলেন। সিজারের জন্য তাকে বিকাল ৪ টার দিকে  অপারেশনের জন্য ক্লিনিকে নেওয়া হয়।সেখানে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু হলে কাউকে কিছু না বলেই ক্লিনিক কর্তৃপক্ষ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
 
এ বিষয়ে ক্লিনিকের পরিচালক ও বোদা সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারি সুরমা বেগম রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ার কথা স্বীকার করে কৌশলে মোবাইল ফোনের  কথা বলে পালিয়ে যায়। 
 
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.রাজিউর করিম রাজু জানান,সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তির জন্য আনা হয়েছে।তবে এর আগেই কর্তব্যরত চিকিৎসক দেখেছেন রোগী মারা গেছে।পরে পুলিশকে খবর দিয়ে লাশ হাসপাতালে রাখা হয়েছিল। মৃত ওই নারীর শরীরে ক্যানোলা ও ক্যাথেটার লাগানো ছিল।
সহকারি পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) পঞ্চগড়, মোছা.রুনা লায়লা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ