গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে ডাক্তারদের মতবিনিময়
সম্প্রতি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম তুলে ধরে মানববন্ধন করে বিভিন্ন সংগঠনের শ্রমিকসহ সাধারন মানুষ। এর প্রতিবাদে আজ রবিবার (০২ এপ্রিল) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ডাক্তারগণ।
এসময় হাসপাতালের সহকারি পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, জেনারেল হাসপাতাল থেকে প্রতিদিন শত শত রোগী সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। সরকারীভাবে সরবরাহকৃত ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। জখমী সার্টিফিকেট দেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট বোর্ডের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়। আগে থেকেই এমআরআই ও ইকো মেশিন চালু নাই এছাড়া অন্যান্য মেশিন সচল আছে। হাসপাতালে ২য় ও ৪র্থ শ্রেনীর ২৮৮ পদের মধ্যে ২৪১ জন আছে বাকী ৪৭টি পদ শূন্য, ডাক্তার ৬১ টি পদের মধ্যে ২৮ জন আছে বাকী ৩৩টি পদ রয়েছে শূন্য। পর্যাপ্ত চিকিৎসক ও কর্মচারী না থাকা সত্বেও কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতি বিভাগে সঠিকভাবে সেবা প্রদান করছে এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, হাসপাতালে দালালমুক্ত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও এর কাছে মোবাইলকোর্ট পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেট ও পুলিশের টিম চেয়েও কোনো সহযোগীতা পাইনি। কিছু দালাল অধিক মুনাফার লোভে হাসপাতাল থেকে রোগী নিয়ে যায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে, এ ব্যাপারে প্রশাসনিক সহযোগীতা না পাওয়ায় পদক্ষেপ নিয়েও তা সফল হয়নি। সার্টিফিকেট প্রদানে কোনো অনিয়ম বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আর,এম,ও ডা:ফারুখ আহম্মেদ কে হাসপাতাল থেকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
মতবিনিময় সভায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন, পরিচালক ডা: মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ, বিএমএ এর সাধারন সম্পাদক ডা: হুমায়ুন কবির, হাসপাতালের আর,এম,ও ডা: ফারুখ আহম্মেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা