ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবি ছাত্রকে হল থেকে বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৪:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের এক আবাসিক ছাত্রকে তার বৈধ কক্ষ থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী মাহাদী হাসান। সে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও হলের ৪২৮ নং কক্ষের আবাসিক ছাত্র। ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। আজ রবিবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, গত ৩০ মার্চ লালন শাহ হলে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভেগী আবাসিক শিক্ষার্থী মাহাদি হাসান-এর লিখিত অভিযোগের তদন্ত করে যথাযথ তথ্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিতে হলের আবাসিক শিক্ষক প্রফেসর ড. মোঃ হেলাল উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথি লস্কর এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ শরিফুল ইসলাম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, হল থেকে বের করে দেয়ার অভিযোগে গত ১লা এপ্রিল হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী মাহাদী হাসান। এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থী তরুন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ফাহিম ফয়সাল ও বাংলা বিভাগের রাজু জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। অভিযুক্তরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

লিখিত অভিযোগপত্রে ভুক্তভোগী জানায়, ভুক্তভোগী তার আবাসিকতাপ্রাপ্ত কক্ষে বিগত কিছুদিন যাবত অবস্থান করছিলেন। গত ৩০ মার্চ সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী সিদ্দিক এর মাধ্যমে তরুন, ফাহিম ফয়সাল ও রাজু তাকে হলে আসতে বলে। এসময় ভুক্তভোগী ইফতার শেষ করে নামাজ পড়তে যাচ্ছিলেন। কিন্তু ফোন পেয়ে সে দ্রুত হলে চলে আসে। সেখানে পৌঁছে দেখতে পাই তার বই খাতা, তোশক, বালিস রুমের বাইরে করিডোরে পড়ে আছে। এসময় তাকে ৪২৭ নং কক্ষে যেতে বলা হয়। সেখানে আগে থেকেই অভিযুক্ত তরুন, ফাহিম, রাজুসহ আরও একজন উপস্থিত ছিলেন। ভুক্তভোগী মাহাদী সালাম দিয়ে কক্ষে প্রবেশ করলে প্রথমে ফাহিম বলে তুই মাহাদী? ভুক্তভোগী তখন ‘হ্যা’ বলে। তারপর অভিযুক্তরা বলেন, তুই কোন কক্ষে থাকিস? ভুক্তভোগী বলেন, ৪২৮ আমার আবাসিক কক্ষ আমি ঐ কক্ষেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অবস্থান করছি। তখন অভিযুক্ত ফাহিম বলেন, আগে কোথায় ছিলি? সে (ভুক্তভোগী) বলেন, ৩০৮ নং-এ মেহেদী হাসান তানভীর-এর অতিথী হিসেবে ছিলাম। এখন আমার কক্ষ (৪২৮) বরাদ্দ হইছে আমি এখানেই থাকব। সে (ভুক্তভোগী) এটা বলার সাথেই অভিযুক্ত রাজু তাকে ধমক দিয়ে বলে তুই কে? তোকে আগে কখনও হলে দেখিনিতো। কে তোরে হলে তুলেছে? আর ঐসব আবাসিকতার কাহিনী বাদ দে, আমরা যা বলবো হলে তাই হবে। তখন অভিযুক্ত তরুন বলেন, আমারে চিনিস তুই, আমি কে? এখনও ভালোই ভালোই ৪২৮ থেকে সবকিছু নিয়ে কোথায় যাবি যা ৩০৮ এ থাকবি নাকি কোথায় থাকবি আমরা জানিনা। এইটা বলার পর ইতোমধ্যে রুমের বাইরে করিডোরে ফেলে দেয়া ভুক্তভোগীর বই, খাতা, তোশক, বালিসসহ  প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে ইঙ্গিত করে বলে এইখানে তোর সবকিছু আছে নিয়ে চলে যাস।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার