ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় আড়পাড়া ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা পেলো একটি পরিবার


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২-৪-২০২৩ বিকাল ৫:৩২

মাগুরার শালিখায় আড়পাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পন্য ক্রয় করে মারা যাওয়ার পর কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় বিশেষ আর্থিক সহায়তা পেয়েছে একটি পরিবার। ২ এপ্রিল সোমবার বিকাল তিনটার সময় বাটিকাবাড়ি বাজার প্রাঙ্গণে মৃত ব্যক্তির পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা । উল্লেখ্য যে মিলন মোল্লা নামের একজন ক্রেতা আড়পাড়া ওয়ালটন প্লাজা থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন কিস্তিতে ক্রয় করেন এবং একটি কিস্তি দেওয়ার পর তিনি মৃত্যুবরণ করায় এই সুবিধা পেয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে উক্ত ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা গ্রহণ করেছেন মৃত মিলন মোল্লার স্ত্রী রেবেকা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওয়াহিদুল ইসলাম, ঝিনাইদহ জোনের জোনাল ম্যানেজার জুনায়েদ নোমানী, আড়পাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার রেজাউল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উক্ত প্লাজার কর্মচারীবৃন্দ। এসময় ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওয়াহিদুল ইসলাম বলেন বিশ্বে একমাত্র ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন সর্বপ্রথম কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় অনাদায়ী কিস্তির টাকা মওকুফ সহ মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে এবং পরবর্তীতে এই সহায়তা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা