পাংশা থানা পুলিশের অভিযানে অন্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র (ওয়ান শুটারগান) ও গুলিসহ দুজন এবং পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সঙ্গীয়ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একটি ওয়ান শুটারগানসহ মো. আলামিন মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করা হয়।
মো. আলামিন মণ্ডল উপজেলার পালেরডাঙ্গী গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে। সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালেরডাঙ্গী গ্রামের মো. মোসলেম মণ্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলামিন মণ্ডলের স্বীকারোক্তি অনুযায়ী একই দিনে রাত ১১টার দিকে দুটি কার্তুজসহ সরিষা বাজার থেকে শফিক মোল্লাকে (২৬) গ্রেপ্তার করা হয়। শফিক মোল্লা উপজেলার সরিষা গ্রামের সোবাহান মোল্লার ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে পাংশা মডেল থানার এএসআই মো. জাহিদুল ইসলাম সিআর পরোয়ানাভুক্ত আসামি নাদের আলী মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করেছেন। নাদের আলী মণ্ডল উপজেলার সেন গ্রামের আ. রব মণ্ডলের ছেলে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (২৭ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied