সিংগাইরে চোরাই মিশুক গাড়ি উদ্ধার : আটক ২
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরি যাওয়া একটি মিশুক গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। সোমবার সকালে থানা পুলিশ আটককৃত ওই দুই চোর সদস্যকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
রবিবার (২ এপ্রিল) দুপুরে সিংগাইর উপজেলার ধল্ল্যা ইউনিয়নের দক্ষিন ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানীর গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিংগাইর উপজেলার চর সিংগাইর গ্রামের মোঃ হেলালের ছেলে জাহিদ(২৩) ও একই গ্রামের হবি মিয়ার ছেলে সাব্বির (২২)। জানা যায়, গত রবিবার বেলা সাড়ে ১১টায় সিংগাইর উপজেলার ধল্ল্যা গ্রামের জব্বার মিয়ার ছেলে আব্দুল মজিদের বাড়ীর সামনে খালি জায়গা থেকে তার মিশুক গাড়ীটি চোরচক্র চুরি করে। পরবর্তী বেলা অনুমান ১২টার দিকে আব্দুল মজিদের ভাগ্নে উসমান গনি তাকে জানায় যে, তার মিশুক গাড়ীটি অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি চুরি করে ফোর্ডনগর এলাকার দিকে নিয়ে যাচ্ছে। আব্দুল মজিদ বিষয়টি শোনার পর তার গাড়িটি খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে সিংগাইর উপজেলার দক্ষিন ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানীর গেটের সামনে তার মিশুক গাড়ীটি দেখতে পেয়ে তিনি তার মোটরসাইকেলের সাহায্যে মিশুক গাড়ীটির সামনে ব্যারিকেড দেয়।
এসময় চোরচক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় চোরচক্রের দুই সদস্যকে আটক করে। পরে স্থানীয় ধল্ল্যা পুলিশ ফাড়ীতে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই চোর সদস্যকে হেফাজতে নেয় এবং চোরাইকৃত ৯০ হাজার টাকা মূল্যের মিশুক গাড়ীটি উদ্ধার করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দুই চোর সদস্যকে আটক করে থানায় আনা হয়। সোমবার সকালে আটককৃত দুই চোর সদস্যকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ