সকালের সময়ে সংবাদ প্রকাশের জের
সন্দ্বীপে যানজট নিরসনে পিক আওয়ারে মালামাল লোড-আনলোড নয়- ওসি
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, মুসলমানদের পবিত্র রমযানের দিকে খেয়াল রেখে অতিরিক্ত মুনাফা করবেন না। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। তাই এ বিষয়ে তেমন কোন তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব ব্যবসায়ীর বিরুদ্ধে। এছাড়া যানজট নিরসনে অফিস আওয়ারে মালামাল লোড-আনলোড না করার নির্দেশ দেন তিনি। তিনি তার বক্তব্যে আরও বলেন,ঈদ উপলক্ষে অনেক সময় বখাটের উৎপাত ও চাঁদাবাজি হয়।এমন কোন বিষয় থাকলে সরাসরি আমাকে জানাবেন। দ্রব্যমূল্যের অতিরিক্ত মুনাফা রোধ, যানজট নিরসন ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে গত রোববার উপজেলা কমপ্লেক্স এলাকার ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য যে জাতীয় দৈনিক সকালের সময়ে ’সন্দ্বীপের রাস্তায় তীব্র যানজট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তিনি সরেজমিনে সে যানজট প্রত্যক্ষ করে এ ঘোষনা দিয়েছেন, মুঠোফোনে আমাদের এই প্রতিবেদককে তিনি এমনটি জানিয়েছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির সভাপতি শাহ আকবর হেলাল প্রমুখ।এসময় উপজেলা কমপ্লেক্স এলাকার সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান