তালাক দেয়ায় শ্বশুর বাড়িতেই যুবকের বিষপান
রাজশাহীর তানোরে স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে।গতকাল রাতে তানোর পৌর এলাকার শিতলী পাড়া গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বর্তমানে মানে স্বামী কামাল হোসেন তানোর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার শিতলী পাড়া গ্রামের মৃত সাহির উদ্দিনের মেয়ের সাথে সাথে পৌর এলাকার কাশিমবাজার বরুজ গ্রামের কামাল হোসেন নামের যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের প্রায় তিন বছর সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলো তারা। এরমধ্যে হঠাৎ করে মাস খানিক ধরে সংসারে শুরু হয় মনোমালিন্য ও কলহের অশান্তি। এতে করে কামালের স্ত্রী কামালকে তালাক দিয়ে বাপের বাড়িতে চলে আসেন। এতে স্ত্রীর দেয়া তালাকের খবর স্বামী কামালের কাছে গেলে স্বামী কামাল দ্রুত শশুর বাড়িতে চলে আসেন। এসময় স্বামী কামাল হোসেন স্ত্রীকে তালাক তুলে নিয়ে তার সাথে বাড়িতে যেতে বলেন। কিন্তু স্ত্রী স্বামী কামালের সাথে বাড়ি যাবেনা বলে কামালকে চলে যেতে বলেন। এতে করে স্বামী কামাল হোসেন স্ত্রীর উপর অভিমান করে শশুর বাড়িতেই ধানের জমিতে দেয়া কীটনাশক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় বিষ পান করা দেখে স্থানীয়রা দ্রুত কামাল হোসেনকে তানোর মেডিকেলে ভর্তি করেন।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি