ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা মেম্বারের


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ৩:৪২
এলাকাবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোটা গ্রামে একটি রাস্তা এলাকাবাসীর অর্থায়নে মাটি ফেলে সংস্কার করা হয়েছে। অথচ ওই রাস্তা সংস্কারের নামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার গোলাম রসুল তরফদার। এমন অভিযোগ এলাকাবাসীর।
 
জানা গেছে, গত ১০ দিন পূর্বে উপজেলার কোটা গ্রামে সয়াল ঘাটের রাস্তা নামে পরিচিত একটি মাটির রাস্তা এলাকাবাসীর অর্থায়নে মাটি ফেলে সংস্কার করা হয়। প্রায় সোয়া এক কিলোমিটার রাস্তা মফিজ খন্দকারের বাড়ি হতে ওমর খন্দকারের বাড়ি পর্যন্ত।  
 
ওই ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন তরফদার ও এলাকাবাসীর অভিযোগ, বর্তমান মেম্বার গোলাম রসুুল তরফদার যে প্রকল্পের জন্য পিআইও অফিসে আবেদন করেছেন সে রাস্তায় ইটের সোলিং রয়েছে। ইকতার খন্দকারের বাড়ি পর্যন্ত কোন সরকারি রাস্তা নাই। অথচ মাটি ফেলে ওই রাস্তা সংস্কারের আবেদন করা হয়েছে। গত ১ এপ্রিল শনিবার পিআইও অফিসের দুইজনকে নিয়ে আবেদনকৃত রাস্তা পরিমাপ না করে সয়াল ঘাটের রাস্তা পরিমাপ করা হয়েছে। যে রাস্তা গত ১০ দিন পূর্বে এলাকাবাসীর অর্থায়নে মাটি ফেলে সংস্কার করা হয়েছে।   
 
এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম রসুল তরফদার মুঠোফোনে জানান, এলাকাবাসীর অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রাস্তা সংস্কারের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ৩ টন চাল চেয়ে পিআইও অফিসে আবেদন করেছি। রাস্তায় মাটি ফেলে উচু করাসহ প্যালা সাইডিং করা হবে। চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।    
 
এ ব্যাপারে সোমবার (৩ এপ্রিল) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, কোটা গ্রামে ইজহার খন্দকারের বাড়ি হতে ইকতার খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি দ্বারা সংস্কার নামে একটি প্রকল্পের আবেদন জমা দিয়েছেন ওই ওয়ার্ডের মেম্বার গোলাম রসুল তরফদার। দুই দিন পূর্বে জানতে পেরেছি, এলাকাবাসীর অর্থায়নে ওই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার দুই পার্শ্বে ড্রামসিট বল্লি দিয়ে প্যালা সাইডিং অথবা ইটের সোলিং করতে মেম্বারকে বলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পিআইও কর্মকর্তাকে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান