চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ ড্রাইভার নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় ইলিয়াস মিয়া (২৪) নামে এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় পেট্রোলপাম্পের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ড্রাইভার ইলিয়াস নিহত হয়। নিহত ইলিয়াস চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লোকমান হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পিকআপটির (চট্রো-মেট্রো-ব-১১-৯১৪৬) ড্রাইভার ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ড্রাইভার ইলিয়াস মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।'
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied