ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় ৩টি চোরাই মটর সাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৩ বিকাল ৫:৩৬
 চুয়াডাঙ্গায়  অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ৩রা এপ্রিল যশোরের কোতয়ালী থানার চাঁদপাড়া এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন- যশোর কোতয়ালী থানার চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে আল আমিন (৩৪), যশোর কোতয়ালী থানার চাঁদপুর গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা (৩৩), যশোর কোতয়ালী থানার হামিদপুর গ্রামের আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত হাবিল মোল্যার ছেলে সেলিম মোল্যা (২৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পারভাটপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আরমান (২৫), মাগুরা জেলার স্টেডিয়ামপাড়ার মোস্তফা আল আজাদের ছেলে জুনায়েদ হোসেন (৩৪)
জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, গত ২৬ মার্চ জেলা সদর হাসপাতাল রোড থেকে মোটরসাইকেল চুরি হয়। তারই প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চোর সনাক্ত করে গোপনসংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরে অভিযান চালিয়ে প্রথমে আল আমিন (৩৪) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য নিয়ে পর্যায়ক্রমে আরও পাঁচসদস্যকে গ্রেফতার এবং চুরি যাওয়া ৩টি লাল কালো বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।এরা হলো বড় ধরনের মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এরা দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান কাজল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির