‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' বিষয়ক সেমিনার
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' বিষয়ক সেমিনারের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। সোমবার (৩ এপ্রিল) ইনস্টিটিউটের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক এ সময় সভাপতিত্ব করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভের ওপর আলোচনা করা হয়। চারটি স্তম্ভ হলো- স্মার্ট সিটিজেন: ডিজিটাল লিটারেসি, তথ্য প্রবেশাধিকার, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণ, স্মার্ট সোসাইটি: এর মধ্যে রয়েছে ডিজিটাল অবকাঠামো, স্মার্ট গভর্নেন্স, টেকসই পরিবেশ, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টি, স্মার্ট ইকোনমি: স্টার্টআপ, চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি এবং অবকাঠামো, স্মার্ট গভর্নমেন্ট: ডিজিটাল ট্রান্সফরমেশন, ওপেন ডেটা, অটোমেশন, সিটিজেন এনগেজমেন্ট, উপাত্ত-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এবং সাইবার নিরাপত্তা।
আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। মো. আব্দুস সালাম কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক