ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে খাস জমিতে মাটি ভরাটে প্লট আকারে বিক্রির সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-৪-২০২৩ রাত ৮:২৭
দৈনিক সকালের সময়ে ‘প্লট আকারে বিক্রির জন্য খাস জমিতে মাটি ভরাটের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। সোমবার (৩ এপ্রিল) এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সামিন সারোয়ার।
 
এ সময় তিনি বলেন, উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও কাদিরপুর গ্রামের বাসিন্দা শ্রীচরণ সরকারের (ভোলা) বিরুদ্ধে প্রতিবেদনের সত্যতা পাওয়া গেছে। সর্ব সাধারণের সামনে অভিযুক্ত মেম্বার খাস জমিতে মাটি উত্তোলন করার অপরাধ স্বীকার করেছেন। এ অপরাধ সংগঠনের দায়ে তাকে দোষী সাবস্ত করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে জরিমানার অর্থ পরিশোধ করেন ইউপি সদস্য।
 
চলতি মাসের গত শনিবার (১ এপ্রিল) ‘প্লট আকারে বিক্রির জন্য খাস জমিতে মাটি ভরাটের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক সকালের সময়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সংশ্লিষ্ট দাগের ভূমি খাস তা স্বীকার করে ইউপি সদস্য শ্রীচরণ সরকার (ভোলা) প্রতিবেদককে বলেন, বিগতদিনে স্থানীয় ইউপি ও উপজেলা চেয়ারম্যানদের সাথে দেনদরবার করে বসবাসে বাড়ি-ঘর করার জন্য রোয়াইল  ও কাদিরপুর মানুষদেরকে এই দাগের জমিটি দেওয়া হয়েছিল। তবে কাদিরপুরের তুলনায় রোয়াইল গ্রামের পরিবারের সংখ্যাটা কম। বিগত দিনে এসিল্যান্ড সাহেবরা বাড়ি-ঘর করার জন্য অনুমতি দিয়েছে। সরকারিভাবে বন্দোবস্ত পেতে আবেদন করতে বলা হয়েছিল আমরাও আবেদন করেছি। খালিয়াজুরীতে শুধু এই দাগ না, আরো চার-পাঁচটি গ্রামও খাস জমিতে গড়ে উঠেছে। তাছাড়া অভিযোগকারীদের অনেকে খাস জমিতেও বসবাস করেন এবং বিক্রিও করেছেন।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি