ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নেত্রকোণার মোহনগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:১৩
নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শনগর এলাকার কুলপতাক গ্রামে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা কুপিয়ে খ্রীষ্টান পরিবারের একজনকে জখম করেছে।আহত ব্যক্তির নাম ডেভিড দাস। 
 
ডেভিড দাস এর ছোট ভাই জেমসন দাস এর কাছ থেকে জানা য়ায়, বিগত ১ এপ্রিল তাদের বাড়ির সামনে দিয়ে অটো নিয়ে যাছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বজলু মিয়া, রাস্তায় বালি ও তার পরে আছে বলে এ দিক দিয়ে যেতে না করলেন ডেভিড দাস, এ নিয়ে ডেভিড দাস ও বজলুর মধ্যে কথা কাটাকাটি হয়।পরে স্থানীয় লোকজন দুজনকে থামিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরের দিন সকালে ডেভিড দাস জমিতে কাজ করতে গেলে বজলু মিয়া তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র রামদা, বল্লম ও লাঠিসুটা নিয়ে তাকে আক্রমন করে। এ সময় ডেভিড দাসকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।হামলাকারীরা খ্রীষ্টান পরিবারকে গ্রামে থাকতে দেবেনা বা আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেবে বলে হুমকি প্রদান করে।  
 
স্থানীয় লোকজন আহত ডেভিড দাসকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স এ ভর্তি করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 
মোহনগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান যে কুলপতাক গ্রামের খ্রীষ্টান পরিবারের সাথে কতিপয় মুসলমান লোকের মারামারির ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা রজু করা হয়েছে।পুলিশ আসামীদের ধরার চেষ্টা করছে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি